DHARENDA CHRISTIAN CO-OPERATIVE CREDIT UNION LTD. PHOTO GALLERY
ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ম অন্তঃ প্রতিযোগিতা অনুষ্ঠান । গত ২৭ জুন ২০২৬ খ্রি, শনিবার, সকাল ৯.০০ টা থেকে দিনব্যাপী বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ১ম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর “অন্তঃ প্রতিযোগিতা ২০২৬”।
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সহযোগিতায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতাল -এর আয়োজনে সেন্ট শিশিলিয়া মা ও শিশু সেবাকেন্দ্রে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প ” অনুষ্ঠিত হয়।
ধরেন্ডা ক্রেডিটের সম্মানিত সদস্যদের বিশেষ সুবিধা প্রদানের নিমিত্তে “সেবাকাল” ঘোষণা করা হয়েছে। উক্ত “সেবাকাল” চলমান থাকবে ২২ মে হতে ২৬ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত । “সেবাকাল” এর বিশেষ সুবিধাসমূহের উপর আলোচনান্তে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত প্রেসিডেন্ট। সমিতির সম্মানিত সদস্যদের ঘোষিত “সেবাকাল” সময়সীমার মধ্যে সমিতির আকর্ষণীয় সেবাসমূহ গ্রহনের জন্য অনতিবিলম্বে প্রধান কার্যালয়সহ কমলাপুর, দেওগাঁও ও ঢাকা সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়।
বিগত ১০ মে ছিল ‘‘আন্তর্জাতিক মা দিবস’’ । উক্ত দিবসটি বিগত ৮ই মে ২০২৬ খ্রি: অর্ধ দিবসব্যাপী ধরেন্ডা মিশন মাঠ প্রাঙ্গনে উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মায়েদের বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে ‘‘মা দিবস’’ অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়ে উঠে।
সেন্ট ভিনসেন্ট ক্লাব, রাজাসন কর্তৃক আয়োজিত ধরেন্ডা ধর্মপল্লীর প্রতিপালক মহান শ্রমিক সাধু যোসেফে এর পার্বন এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিগত ১লা মে ২০২৬খ্রী:, বিকেল ৪ ঘটিকায় গির্জা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বিশেষ "মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান"।
বিগত ১৪ মার্চ - ২০২৬ খ্রী: কাক্কো কর্তৃক আয়োজিত ৭ম ওপেন ফোরাম-২০২৬ খ্রীঃ -এর বিভিন্ন সূচকের মানদন্ডের উপর ভিত্তি করে ধরেন্ডা খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১ম স্থান অর্জন করে।
বাংলাদেশ ওয়াইএমসিএ এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ধরেন্ডা ক্রেডিটের সম্মানিত ট্রেজারার মি. বাপ্পী ড্রাসিয়েস গমেজ বাংলাদেশ ওয়াইএমসিএ এর ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
আন্তর্জাতিক নারী দিবস। ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সমিতির সম্মানিত সিইও এবং সকল স্টাফদের নিয়ে সমিতির প্রধান কার্যালয়ে ৩য় তলায় ছোট্ট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির পর্যবেক্ষক পরিষদের সম্মানিত চেয়ারপার্সন মিসেস কৌশলা পিউরীফিকেশন । উক্ত অনুষ্ঠানে সমিতির সম্মানিত সিইও কর্মীদের ফুলের শুভেচ্ছা জানান এবং ছোট্ট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ।
ব্যবস্থাপনা পরিষদের সাথে উপদেষ্টামন্ডলী এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিষদের বিশেষ সভা। উক্ত সভায় সমিতির উপদেষ্টা, ব্যবস্থাপনা কমিটি, ঋণদান পরিষদ ও পর্যবেক্ষক পরিষদের সকলে উপস্থিত থেকে সমিতির উন্নয়ন বিষয়কসহ খেলাপী ঋণ আদায়ের পদক্ষেপসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয় ।
৫২ এর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ -এর শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সম্মানিত প্রেসিডেন্ট, ধরেন্ডা মিশনের প্রধন পল-পুরোহিত, সহকারী পল-পুরোহিত, সমিতির সম্মানিত উপদেষ্টাবৃন্দ,বোর্ড কর্মকর্তাসহ অফিস স্টাফবৃন্দ ও সমিতির সম্মানিত সদস্যবৃন্দ ।
রাজাসন পূর্ব অঞ্চলের ডিরেক্টর মি: পিংকন থিউটোনিয়াস কস্তা’র পদটি শূন্য হওয়ায় সমবায় সমিতি আইন মোতাবেক রাজাসন পূর্ব অঞ্চল হতে সম্মানিত সদস্য ও প্রাক্তন কর্মকর্তা মি: দিগন্ত কস্তা’কে উক্ত শূণ্য পদে ২০২৪-২০২৭ মেয়াদ কালের জন্য কো-অপ্ট করা হয় ।
ধরেন্ডা ক্রেডিটের ঋণ খেলাপী সংক্রান্ত বিষয়ে সদস্যদের অংশগ্রহণে একটি বিশেষ সমন্বয় সভা ।
কমলাপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ।
ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমী-কমলাপুর শাখার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে শিল্পকলা পরিচালনা কমিটির সমন্বয় সভা ।
৩৭ তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ খ্রী: ।
‘‘পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব’’ এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিগত ১৬ অক্টোবর, পালিত হলো ‘‘ ৭৭তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৫’’। এ উপলক্ষে কালব কর্তৃক কলব রিসোর্ট এন্ড কনভেনশন হল, কুচিলাবাড়িতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রাক্তন ছাত্র প্রকল্পের ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বর্তমান ব্যবস্থাপনা কমিটি, ঋণদান পরিষদ, পর্যবেক্ষক পরিষদ ও কয়েকজন অফিস স্টাফ নিয়ে বিগত ১৫-১৬ আগস্ট, ২০২৫ খ্রিঃ তারিখে নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট, ডেমরপাড়া, পূবাইল, গাজীপুরে ‘‘সমবায় সমিতির ব্যবস্থাপনা বিষয়ক’’ দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গত ২৫ মে, ২০২৫ খ্রিঃ সাভার উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত ‘‘দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও।
মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধরেন্ডা ক্রেডিটের সেবাকাল ২০২৫ খ্রী: এর শুভ উদ্ভোদন করা হয়।
বিশ্ব মা দিবস উপলক্ষে গত ১১ মে ২০২৫ খ্রীষ্টাব্দে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পক্ষহতে মা দিবস নিয়ে বিশেষ আনুষ্ঠান আয়োজিত হয়। স্থান : ঢাকা ক্রেডিট প্রদীপ স্ট্যেনলী কমিউনিটি সেন্টার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরেন্ডা ক্রেডিটের বর্তান বোর্ডের কমকর্তা গন, প্রাক্তন কর্মকর্তা ও উপদেষ্টা বৃন্দ ও সকল মায়েরা।
খেলাপি ঋন আদায়ের উদ্দেশ্যে বোর্ড কর্মকর্তা ও অফিস স্টাফদের গ্রাম ভিত্তিক ডোর টু ডোর।
খেলাপি ঋন আদায় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির সদস্যদের নিয়ে খেলাপি ঋন আদায়ের উদ্দেশ্যে বিশেষ সভা।
২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস ২০২৫ খ্রী: পালন।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সেন্ট ফিলোমিনা মা-শিশু এন্ড জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আশীর্বাদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও।
সেন্ট যোসেফস্ মিশন প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও।উন্মোচন।
বর্তমান কার্যকরী পরিষদ এবং প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ খ্রীঃ উদযাপন।
বর্তমান কার্যকরী পরিষদ, সম্মানিত উপদেষ্টামন্ডলী, প্রাক্তন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে উদ্যাপন করা হয় “প্রাক-বড়দিন ও ধন্যবাদ জ্ঞাপন”অনুষ্ঠান।
ধরেন্ডা ক্রেডিটের বিশেষ সহযোগিতায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতালের আয়োজনে,
আজ ধরেন্ডা মিশনে সেন্ট শিশিলিয়া মা ও শিশু সেবাকেন্দ্রে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প ২০২৪ খ্রীঃঅনুষ্ঠিত হয়।
৩০ আগস্ট ২০২৪ খ্রীঃ রোজ শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকা হতে অর্ধ দিবস ব্যাপী ঢাকা ক্রেডিট সমবায় বাজার, রাজাসনে অবস্থিত প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ‘শিক্ষা সেমিনার-২০২৪’।
২১।০৬।২০২৪খ্রি: তারিখ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় ধরেন্ডা ক্রেডিটের কমলাপুর গ্রামে নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অংশ হিসেবে বিভিন্ন রকমের ফলজ গাছের চারা রোপণ করা হয়।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ, ও ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর মধ্যে সমঝোতা চুক্তি পত্র স্বাক্ষর।
ধরেন্ডা ক্রেডিটের অফিস ষ্টাফদের ও ছাত্র প্রকল্পের ছাত্রীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন
বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
৩৫ তম বার্ষিক সাধারন সভা (২০২২-২৩ অর্থ বছর)
৩৪ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করায় সভাপতি হিসেবে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন সমিতির সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও
বর্তমান অফিস বিয়ারারগণ
৩৪ তম বার্ষিক সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন সমিতির সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও
৩৪ তম বার্ষিক সাধারণ সভায় সমিতির সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও
৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সাভার উপজেলা সমবায় অফিস কর্তৃক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন সমিতির সম্মানিত প্রেসিডেন্ট মিঃ উজ্জ্বল শিমন রোজারিও
জেলা সমবায় অফিসে উপদেষ্টাদের সাথে বর্তমান ব্যবস্থাপনা কমিটি
সাভার উপজেলার ৪১৩টি সমবায় সমিতির মধ্যে মোট ৪টি সমবায় সমিতি শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে নির্বাচিত করা হয়েছে তার মধ্যে আমাদের ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নির্বাচিত হয় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর নিকট হতে ক্রেষ্ট গ্রহণ করছেন ধরেন্ডা ক্রেডিটের সম্মানিত প্রেসিডেন্ট মি: উজ্জ্বল শিমন রোজারিও।
"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।" এ শ্লোগান নিয়ে ০৪/১১/২০২৩ইং তারিখ শনিবার পালিত হচ্ছে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ ও জাতীয় সমবায় পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠান।
বীর শহীদের প্রতি শ্রদ্ধঞ্জলি জ্ঞাপন অফিস বিয়ারার ও কর্মকর্তাবৃন্দ
বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
গ্রাম ভিত্তিক শিক্ষা সেমিনার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
সেবাকাল-২০২২ এর শুভ উদ্বোধন
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সাথে উপদেষ্টামন্ডলী ও কর্মকর্তাবৃন্দ
কমলাপুর গ্রামে শিক্ষা সেমিনারে উপদেষ্টার সাথে কর্মকর্তা ও সদস্যবৃন্দ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন কর্মকর্তা, স্টাফবৃন্দ, সহকারী পাল-পুরোহিত, ধরেন্ডা সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজ-এর প্রধান শিক্ষাকা
উপজেলা সমবায় অফিসার মোঃ জনাব রুহুল আমিনকে শুভেচ্ছা- অভিনন্দন
যুব সেমিনারে অংশগ্রহণকারীরা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এর সহযোগিতায় গরীব সদস্যদের মাঝে শীতবস্ত্র প্রদান
কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান
মাসিক সভায় কর্মকর্তাগণ
৩৪ তম বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথিদের সাথে কর্মকর্তাবৃন্দ
ঢাকা ক্রেডিট এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে ধরেন্ডা ক্রেডিট এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।দুই প্রতিষ্ঠানের ক্যালেন্ডার বিনিময় করা হয়।